শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: রাষ্ট্রীয় ব্যর্থতার তীব্র নিন্দা ও প্রতিবাদ যুব ইউনিয়নের ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাসুম থাপ্পড়কাণ্ডে উসকানিমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ সিলেটে মাছ ধরা নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত, চাচাতো ভাই আটক প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলে নারী উদ্যোক্তা আটক ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ডাকাতদলের কবলে মাদানী ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: মাদ্রাসা শিক্ষক পলাতক, স্ত্রী গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিয়ে ভুক্তভোগী হলাম’ বলে নারী উদ্যোক্তা আটক

ডেস্ক রিপোর্ট / ৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভে ‘কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম’-এমন মন্তব্য করেছিলেন ময়মনসিংহের ভালুকার নারী উদ্যোক্তা সাথী আক্তার।

লাইভে সরকারের সমালোচনার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাঁর পার্লারে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে করে থানায় নিয়ে যায়।

রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ‘সাথী বিউটি পার্লার’ থেকে তাঁকে থানায় নেওয়া হয়। সাথী আক্তার ওই পার্লারের মালিক।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার দুপুরে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী আক্তার। তাঁর অভিযোগ, সম্প্রতি তাঁর দুটি শোরুম, বাসা এবং আশপাশের কয়েকটি দোকান থেকে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তার, বিদ্যুতের লাইনসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি হয়েছে। এসব ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ফেসবুক লাইভে হতাশা প্রকাশ করে সাথী আক্তার বলেন, ‘সব হারিয়ে আজ পাগল হওয়ার মতো অবস্থা। কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম!’ এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির সমালোচনা করেন তিনি।

লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর পার্লারে গিয়ে এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

পার্লারে ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাথী আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেসবুক লাইভকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সাথী আক্তার পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করেন। তিনি বর্তমানে থানায় আটক রয়েছেন এবং কিছুক্ষণ পর তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

ব্যবসাপ্রতিষ্ঠানে ধারাবাহিক চুরির অভিযোগ এবং সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভ দেওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে নারী উদ্যোক্তাকে থানায় নেওয়ার ঘটনা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।


আরো সংবাদ পড়ুন...