শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

নিঙল চাকৌবা ফেস্টিভ্যাল উদযাপন

অনলাইন ডেস্ক / ৭১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্স এ মণিপুরীদের অন্যতম উৎসব নিঙল চাকৌবা ফেস্টিভ্যাল – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) দুপুরে মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী লৈশাংথেম সুচিন্দ্র মৈতৈ।মণিপুরী কালচারাল কমপ্লেক্স এর সভাপতি এল জয়ন্ত সিংহ এর সভাপতিত্বে ও এল সুচনা সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ভারতের মনিপুরী রাজা ও রাজ্যসভার এমপি লৈশেম্বা সানাজাউবা, মণিপুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাওরেম স্বানাতম্বা, মণিপুর (ভারত) পেট্রিওটিক রাইটার ফোরামের পেট্রোন সভাপতি নাওরোইবম খাম্বালোয়াং, সাবেক সভাপতি ড. ওয়াইস্কুল খোয়াইরাকপম, বিএসইসি এর সাবেক অতিরিক্ত সচিব কংখাম নিলমনি সিংহ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন,

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সভাপতি হিজম সুশীল সিংহ প্রমুখ।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মণিপুর (ভারত) পেট্রিওটিক রাইটার ফোরামের সাধারণ সম্পাদক রাকেশ নাওরেম, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সাংস্কৃতিক সম্পাদক ইবুংহাল শ্যামল, বাংলাদেশ মণিপুরী ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক হাউবম সৌরব প্রমুখ। এর অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

এতে মণিপুরী ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে মণিপুরের বিখ্যাত সংগীতশিল্পী সরি সেনজম এর একক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, নিঙল চাকৌবা হলো একটি উৎসব, যা মণিপুরী ক্যালেন্ডারের হিয়ানগেই মাসের দ্বিতীয় চান্দ্র দিনে মণিপুরী জনগণ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে। বিবাহিত মহিলাদের এবং তাদের পৈতৃক পরিবারের মধ্যে প্রেমের বন্ধনকে শক্তিশালী করার লক্ষ্যে এই উৎসবটি প্রতিবছর পালিত হয়।


আরো সংবাদ পড়ুন...