শিরোনাম :
কর্মীকে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই এলপিজি: রাষ্ট্রীয় উদ্যোগ থেকে যেভাবে আমদানি ও বেসরকারি খাতনির্ভর বিরাট বাজার পঞ্চগড়ে গোপনে নারীর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, দুই যুবক কারাগারে আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২ হাজার ৩৮ জনের: পুলিশ সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ‘প্রথমবার চালু হয়েছে মহিলা বাস, সিলেটের মেয়ে হয়ে এর অংশ হতে পেরে গর্বিত’ গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানো হলো ফেসবুকে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কাশ প্যাটেলকে এফবিআইয়ের প্রধান নির্বাচিত করলেন ট্রাম্প

রিপোর্টারের নাম: / ৯২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডনাল্ড ট্রাম্প তার অনুগত কাশ প্যাটেলকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা এফবিআইয়ের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি শনিবার বলেন, এ পদক্ষেপের অর্থ সংস্থার বর্তমান নেতাকে প্রতিস্থাপন করা হবে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

কট্টরপন্থি রিপাবলিকানরা বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছে যে, পক্ষপাতদুষ্ট সরকারি আমলাদের একটি কথিত ‘ষড়যন্ত্র’ পর্দার আড়াল থেকে ট্রাম্পকে দমিয়ে রাখতে কাজ করেছে।

এফবিআইয়ের বর্তমান পরিচালক ক্রিস্টোফার ওয়ে ২০১৭ সালে ১০ বছরের মেয়াদে নিযুক্ত হন, যার অর্থ তাকে হয় পদত্যাগ করতে হবে বা বরখাস্ত করা হবে।

ট্রাম্প তার পোস্টে লিখেন, “কাশ একজন উজ্জ্বল আইনজীবী, তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ যোদ্ধা, যিনি তার কর্মজীবন দুর্নীতির প্রকাশ, ন্যায়বিচার রক্ষা এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য ব্যয় করেছেন।”

ট্রাম্প আরও বলেন, ‘কাশ আমার প্রথম মেয়াদে একটি অবিশ্বাস্য কাজ করেছে।’


আরো সংবাদ পড়ুন...