শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে প্রভাবশালী মামুনুর রশিদের বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ এসএসসি পরীক্ষা কেন্দ্র নিয়ে ১১ জরুরি নির্দেশনা স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার মিষ্টি সুবাসসহ দুজন রিমান্ডে হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা: আশা থেকে অব্যাহত অনিশ্চয়তা জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা সিলেটে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের সুনামগঞ্জ-২: ভোটের মাঠে এখনও প্রাসঙ্গিক সুরঞ্জিত
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

ফের বিচ্ছেদে তাহসান, একবছরও টিকলো না রোজার সাথে সংসার

অনলাইন ডেস্ক / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দেন। সোশ্যাল মিডিয়ায় দুজনের হাসিমুখ দেখা যেত প্রায়ই।

তবে কিছুদিন ধরে গুঞ্জন, দুজনের মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না। শুধু তাই নয়, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর চাউরের মাঝেই তাহসান খান নিজেই নিশ্চিত করেছেন, এই দম্পতি এখন আর একসঙ্গে থাকছেন না।

‘পারসোনাল লাইফ নিয়ে পাবলিকলি কিছু বলতে চাইনি’ জানিয়ে এই তারকা সংগীতশিল্পী বলেন, ‘অ্যানিভার্সারি নিয়ে অনেক ফেক নিউজ দেখলাম, যার কারণে বলতে হচ্ছে আমরা অনেক দিন থেকেই একসঙ্গে থাকছি না।’

রোজা ইসলাম তাহসানের দ্বিতীয় স্ত্রী। ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।


আরো সংবাদ পড়ুন...